ঢাকা-সিলেট মহাসড়কে স্পীড গানের ব্যবহার শুরু

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

ঢাকা-সিলেট মহাসড়কে স্পীড গানের ব্যবহার শুরু

Manual1 Ad Code

ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে গাড়ীর অতিরিক্ত গতি নিয়ন্ত্রন, ট্রাফিক আইন মানা, ফিটনেস পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্স যাচাইসহ নানা উদ্যোগ নিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

এ উপলক্ষে প্রাথমিকভাবে দুটো গতি পরিমাপকযন্ত্রের (স্পীড গান) মধ্যদিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ, ট্রাফিক প্রধান গোলাম মাওলা, জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ট্রাক মালিক সমিতির সভাপতি আ.আজিজসহ জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এ সময় পুলিশ সুপার জানান, নরসিংদীর উপর বিদ্যমান মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রনে আনতে গাড়ীর গতি নিয়ন্ত্রন, ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস চেকসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রনে পরিমাপকযন্ত্র বা স্পীড গানের ব্যবহার শুরু করা হয়েছে। সড়ক দূর্ঘটনা রোধে এ ধরণের সকল কার্যক্রম অব্যহত থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code