ঢাকা-সিলেট মহাসড়কে ৩ ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কে ৩ ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

Manual6 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন ট্রাকের সংঘর্ষে সাইদুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আরেক ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

নিহত সাইদুল বগুড়ার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ঢাকামুখী পাথরবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পাথরবাহী ট্রাকচালক সাইদুল।

 

Manual2 Ad Code

এ সময় আহত হয়েছেন আরেক ট্রাকচালক ও তার সহকারী। তাদের উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সাইদুলেল মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশা ও রাতে হালকা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code