ঢাকা-সিলেট সড়কে ট্রাক চাপায় ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

ঢাকা-সিলেট সড়কে ট্রাক চাপায় ৩ যাত্রী নিহত

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার বৈশামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)।

 

Manual4 Ad Code

এ ঘটনায় খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০) নামে আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক।

 

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ভোরে সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে বিজয়নগর উপজেলার চান্দুরায় ইটভাটায় যাচ্ছিলেন ওই পাঁচ শ্রমিক। পথিমধ্যে বৈশামুড়া এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে পুলিশ।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code