ঢামেকের কোভিড আইসিইউতে আগুন, ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

ঢামেকের কোভিড আইসিইউতে আগুন, ৩ জনের মৃত্যু

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে আগুন লাগার পর তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

 

ঢামেক সূত্রে জানা গেছে, বুধবার (১৭ মার্চ) সকাল আটটা ১০ মিনিটে ঢামেক-২ হাসপাতালের চতুর্থ তলার আইসিইউতে এয়ারকন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত। আগুন তেমন বেশি না ছড়ালেও পুরো কক্ষ ধোঁয়ায় ভরে যায়। এ সময় আইসিইউতে চিকিৎসাধীন রোগীর অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

 

Manual2 Ad Code

কর্তব্যরত চিকিৎসক নার্সসহ অন্যান্যরা দ্রুত রোগীদেরকে আইসিইউ থেকে সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল আটটা ১৫ মিনিটে আইসিইউ থেকে দুজন রোগীকে উদ্ধার করে।

Manual6 Ad Code

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে- আইসিইউর এয়ারকন্ডিশনার থেকে ছোট্ট আগুনের সূত্রপাত হয়। এ সময় কক্ষটি ধোঁয়ায় ভরে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত আইসিইউ রোগীদের অন্যত্র সরিয়ে ফেলে। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়।’

 

তিনি আরো বলেন, ‘ঢামেক হাসপাতাল-২ এর আইসিইউতে মূলত করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে।’

 

হাসপাতালটির হৃদরোগ বিভাগের একজন রোগীর অভিভাবক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে গোটা হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্যান্য ওয়ার্ডের রোগীরাও নিচে নামতে শুরু করেন।’

 

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক অগ্নিকাণ্ডের ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ আইসিইউতে ১৪ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে অন্যান্য আইসিইউতে স্থানান্তর করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউর মূল্যবান যন্ত্রপাতির ক্ষতি হয়েছে।’ ক্ষতিগ্রস্ত আইসিইউটি চালু করতে বেশ সময় লাগবে বলেও তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code