ঢামেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

Manual7 Ad Code

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

Manual1 Ad Code

নিহতের নাম মৌসুমী বেগম (২৫)। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাসা তালতলা মোল্লাপাড়ায়।

Manual4 Ad Code

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারী ডেঙ্গু জ্বর নিয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

সরকারীভাবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে বেসরকারিভাবে এর সংখ্যা আরও অনেক বলো জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code