সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোটি টাকার ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে র্যাব। শনিবার সকালে উপজেলার হোয়াইক্যাং বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে র্যাব।
আটক তরুণীর নাম ইয়াসমিন বেগম (২০)। তিনি উপজেলার হোয়াইক্যং আমতলি গ্রামের মো. ইসমাইলের স্ত্রী।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। এ সময় র্যাব হোয়াইক্যং বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ওই তরুণীকে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য নিরানব্বই লাখ টাকা। আটককৃত ইয়াসমিনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি