তাজ উদ্দিন হত্যা: এবার মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

তাজ উদ্দিন হত্যা: এবার মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার

Manual4 Ad Code

সিলেটের বিশ্বনাথে ব্যবসায়ী তাজ উদ্দিন হত্যা মামলায় ইউপি মহিলা সদস্য কাঞ্চন মালা (৫০)-কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও দুর্লভপুর গ্রামের জহুর আলীর স্ত্রী।

শুক্রবার (০৬ এপ্রিল) ভোর বেলায় থানা পুলিশ উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের আটক করে থানা নিয়ে আসে। পরে শুক্রবার সন্ধ্যায় তাজ উদ্দিন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Manual8 Ad Code

ব্যবসায়ী তাজ উদ্দিন হত্যা মামলায় কাঞ্চন মালাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম।

জানা যায়, বিশ্বনাথে ব্যবসায়ী হত্যার ২৩দিন পর আজ শুক্রবার ভোর বেলায় হত্যাকারী সুমন আহমদ (২৩) কে গ্রেফতার করে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তার মা লামাকাজি ইউপি মহিলা সদস্য কাঞ্চন মালা কে থানা নিয়ে আসে পুলিশ। শুক্রবার ভোর বেলায় বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে লামাকাজির দুর্লভপুর গ্রাম এলাকা থেকে তাদের আটক করে।

গ্রেফতারকৃত সুমন আহমদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী তাজ উদ্দিনকে হত্যা দায় স্বীকার করেছে। এরপর তাকে নিয়ে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে নামে।

Manual1 Ad Code

তবে, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় তাজ উদ্দিন হত্যা মামলায় মহিলা ইউপি সদস্যকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

বিশ্বনাথে তাজ উদ্দিন হত্যা : মূলহোতা সুমন গ্রেপ্তার, রহস্য উদঘাটন

Manual5 Ad Code

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code