তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের টুকেরবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টুকেরবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থেমে থেমে প্রায় ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual1 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর টুকেরবাজার এলাকার পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। ইফতারের আগে টুকেরবাজারের সবজি কেনাবেচার জায়গায় একটি গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় বাজার সমিতির লোকজন বিষয়টি সমাধান করে। পরে এই বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়ায় পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষ।

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।

 

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code