তুচ্ছ ঘটনার জেরে কমলগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

তুচ্ছ ঘটনার জেরে কমলগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে জাহিদ মিয়া নামের এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে ৫টার দিকে পদ্মছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ মিয়া (২২) পদ্মছড়া চা বাগান এলাকার রমজার মিয়ার ছেলে।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত দুইদিন আগে মোটরসাইকেলের সঙ্গে গরুর ধাক্কা লাগা নিয়ে পদ্মছড়া চা বাগানের এক শ্রমিকের ছেলে আপন মুন্ডা দিপনের (২২) সঙ্গে স্থানীয় জাহিদ মিয়ার বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে রোববার বিকালে জাহিদের সঙ্গে পুনরায় তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আপনসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে জাহিদকে কুপিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Manual4 Ad Code

ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় জড়িত একই এলাকার আপন মুন্ডা দিপন ও তার বন্ধু আবু দাশকে পুলিশ আটক করেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code