তৃতীয় দিন শেষে ৯১ রানে পিছিয়ে ভারত

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

তৃতীয় দিন শেষে ৯১ রানে পিছিয়ে ভারত

Manual6 Ad Code
স্পোর্টস ডেস্ক :: অজিদের দেয়া প্রথম ইনিংসে ৪৫১ রানের জবাবে তৃতীয় দিন শেষে এখনো ৯১ রানে পিছিয়ে আছে ভারত। তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩৬০ রান। ক্রিজে আছেন শ্বেতারা পূজারা ১৩০ রানে। আর অপর প্রান্তে আছেন ঋদ্ধিমান সাহা ১৮ রানে।
এদিকে, আগের দিনের ১ উইকেটে ১২০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। সেখান থেকে ১৯৩ রানে ফিরেন মুরালি বিজয়। ৮২ রানে তাকে বিদায় করেন ওকিফি। তার বিদায়ের পরে ক্রিজে আসেন অধিনায়ক কোহলি। তিনি ফিরেন অতিদ্রুত। মাত্র ৬ রানে তাকে বিদায় করেন প্যাট কামিন্স। এরপর একে একে ব্যার্থ রাহানে ও করুণ নাইর।
তবে আরেক প্রান্তে স্থির ছিলেন  পূজারা। সাহাকে নিয়ে শেষ করেন তৃতীয় দিনের খেলা। অজি বোলারদের হয়ে এখন পর্যন্ত ৫৯ রানে ৪ উইকেট নেন প্যাট কামিন্স। আর  একটি করে উইকেট নেন  হ্যাজেলউড ও ওকিফি।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code