ত্রিমুখী সংঘর্ষে সড়কে গেলো তিন প্রাণ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

ত্রিমুখী সংঘর্ষে সড়কে গেলো তিন প্রাণ

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : যাত্রীবাহী বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

Manual4 Ad Code

 

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. রাসেল জানান, মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় পেছন দিন থেকে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

Manual4 Ad Code

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবিন বলেন, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code