ত্রিশালে বালুভর্তি ট্রাকের ধাক্কায় ৫ অটোযাত্রী নিহত

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

ত্রিশালে বালুভর্তি ট্রাকের ধাক্কায় ৫ অটোযাত্রী নিহত

Manual3 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের ধাক্কায় আহত তিন অটোযাত্রীও মারা গেছেন। এ ঘটনায় নিহত বেড়ে পাঁচজন হলো।

 

বুধবার (১০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজন মারা যান। একই দিন সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- ত্রিশালের বাবুপুর এলাকার হাজি মো. কালিমুদ্দিন, একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়া এলাকার অটোচালক আব্দুস সাত্তার, বাঘাদাড়িয়া এলাকার মিনা আক্তার, চকরামপুর এলাকার সোহরাব উদ্দিন ও বাগান এলাকার সালাম নবী।

Manual2 Ad Code

 

ত্রিশাল থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয় বিপরীত থেকে আসা বালুভর্তি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরো চারজন। পরে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code