দর্শকদের মন মাতাতে ২৭ জুলাই সিলেটে আসছে ব্যান্ড ‘লালন’

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৭

দর্শকদের মন মাতাতে ২৭ জুলাই সিলেটে আসছে ব্যান্ড ‘লালন’

Manual4 Ad Code

সিলেট :: সময় গেলে সাধন হবে না, পাগল ছাড়া দুনিয়া চলে না, ক্ষ্যাপা, জাত গেল জাত গেল বলে এর মত দেশীয় ফোক গান দিয়ে সারাদেশের দর্শকদের মন জিতে নিয়েছে ব্যান্ড লালন। এবার দর্শকদের লালন সাইয়ের গান শুনাতে সিলেটে আসছে ব্যান্ড লালন।

Manual8 Ad Code

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড অরিফিয়াসের আয়োজনে ‘দ্যা সামিট অফ মেলোডি’ শীর্ষক কনসার্টে আগামী ২৭ জুলাই সিলেট এডভ্যাঞ্চার ওয়ার্ল্ডে গান করবে ব্যান্ড লালন। কনসার্টটির সার্বিক সহযোগিতায় থাকছে প্রাণ ফ্রুটো আর ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে স্পেøনডিড ইভেন্ট ম্যানেজমেন্ট।

কনসার্টটির টিকিট এর মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

Manual5 Ad Code

অরিফিয়াসের বর্তমান সভাপতি সন্দীপ কুমার জানান, আজ (সোমবার) থেকে লিডিং ইউনিভার্সিটির সুরমা টাওয়ার ও রংমহর টাওয়ার ক্যাম্পাস থেকে সকলে টিকিট সংগ্রহ করতে পারবেন।

Manual7 Ad Code

অরিফিয়াসের বর্তমান সাধারণ সম্পাদক আহনাফ রাফি জানান, কনসার্টের দিন লিডিং ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের জন্য সুরমা টাওয়ার ও রংমহল টাওয়ার উভয় ক্যাম্পাস থেকেই থাকবে বাস সার্ভিস।

এছাড়াও ০১৭৩৭৯৭২৪১৬, ০১৭৪২৯২৪৫৪৫, ০১৬১৮৯০০৬১৩, ০১৬৮৫৪০১৫৮২ নাম্বারে যোগাযোগ করে কনসার্টের টিকিট বা অন্য যেকোন তথ্য জানাবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code