দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪

Manual2 Ad Code

টাঙ্গাইল প্রতিনিধি :
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা বালুবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। শনিবার (১৬ জুলাই) সকাল ৬টায় মির্জাপুর উপজেলার দুল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থাকা বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে বাসের তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

 

Manual2 Ad Code

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পাশে থেমে থাকা ঢাকাগামী বালুবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। যার ফলে তিনজন নিহতসহ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ।

 

Manual1 Ad Code

দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর  হাসপাতালে চিকিৎসাধীন আরেক যাত্রী মারা গেছেন। তার মরদেহ মর্গে নেয়া হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code