দায়িত্ব অবহেলা : জুড়ি থানার ওসি প্রত্যাহার

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

দায়িত্ব অবহেলা : জুড়ি থানার ওসি প্রত্যাহার

Manual5 Ad Code

দায়িত্ব অবহেলার কারণে মৌলভীবাজার জেলার জুড়ি থানার অফিসার ইনচার্জ জালাল আহমদকে প্রত্যাহার করা হয়েছে। সিলেট বিভাগীয় পুলিশ কমিশনারের নির্দেশে মৌলভীবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ।

Manual6 Ad Code

সূত্র নিশ্চিত করে, সম্প্রতি জুড়িতে একটি পুলিশ অ্যাসল্ট মামলা নিয়ে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে পুলিশী তদন্ত রিপোর্ট জুড়ি থানার অফিসার ইনচার্জ জালাল আহমদের দায়িত্ব অবহেলার বিষয়টি উঠে আসে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনারের কাছে দেওয়া হয়।

Manual4 Ad Code

এরই সূত্রধরে জালাল আহমদকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।

পুলিশের একাধিক নির্ভরযোগ্য সুত্র জানায়, গত ২১ জুলাই শনিবার সিলেট পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশে জুড়ি থানার অফিসার ইনচার্জ জালাল আহমদকে মৌলভীবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। ২২ জুলাই রোববার এই চিঠি জুড়ি থানায় এসে পৌঁছায়।

প্রত্যাহার প্রসঙ্গে জুড়ি থানার অফিসার ইনচার্জ জালাল আহমদ জানান,‘মূলত জুড়ি থানায় দায়িত্ব পালনে ২ বছর পূর্ণ হয়েছে। তাই পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code