দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ ৭ জন নিহত

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ ৭ জন নিহত

Manual7 Ad Code

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সদর ও চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- চিরিরবন্দর উপজেলার সুকদেবপুর গুড়িয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২৫) ও মোকছেদ আলীর ছেলে নুর ইসলাম (২৬)।

 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৩টায় ওই গ্রামের একটি পুকুরে তিনজন মাছ ধরছিলেন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

অপরদিকে একই সময় শহরের নিউটাউন ৮ নম্বর ব্লকে মাঠে ফুটবল খেলছিল কয়েকজন শিশু-কিশোর। এসময় বজ্রপাত হলে চারজনের মৃত্যু হয়। এরা হলো- আপন (১৬), মিম (১০), হাসান (১২) ও সাজ্জাদ (১৩)। আহতরা হলো- মমিনুল (১৬), আতিক (১৬) ও সাজু (১৫)। এর মধ্যে মমিনুল ও আতিক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। তারা সবাই ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকার বাসিন্দা।

Manual7 Ad Code

 

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুপুর থেকে দিনাজপুর শহরে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে কয়েকজন শিশু ও কিশোর ৮ নম্বর নিউটাউনের মাঠে ফুটবল খেলছিল। বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। এসময় সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।

 

স্থানীয়রা গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

 

এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, বজ্রপাতে মৃতদের মরদেহ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এছাড়াও আহত তিনজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code