দিরাইয়ে স্কুলছাত্রী মুন্নী হত্যা: আদালতে চার্জসিট দাখিল

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮

দিরাইয়ে স্কুলছাত্রী মুন্নী হত্যা: আদালতে চার্জসিট দাখিল

Manual6 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আলোচিত স্কুল ছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্রে মুল আসামী ১জন ও সাক্ষী করা হয়েছে ২১ জনকে।

Manual1 Ad Code

সোমবার (০৮ জানুয়ারী) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন এর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তর্দন্তকারী কর্মকর্তা দিরাই থানার এসআই মোহাম্মদ সেকান্দর আলী।

এসআই সিকান্দার আলী জানান, আলোচিত মামলাটি গুরুত্বের সাথে নিয়েছে পুলিশ। তাই ১৫ কার্য দিবসের মধ্যেই নিখুতভাবে চার্জসিট দেওয়া হয়েছে। যাতে করে আসামী ইয়াহিয়ার সবোর্চ্চ শাস্তি হয়। এই হত্যা মামলার চার্জসিট তৈরী করতে আমার উর্ধবতন কর্মকর্তাদের সহযোগীতা নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, দ্রুত তম সময়ে ১৫ কার্য দিবসের ভিতরেই আমরা চার্জসিট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

Manual6 Ad Code

উল্লেখ্য, গেলো বছরের ১৬ ডিসেম্বর রাতে জেলার দিরাই উপজেলার মাদানী মহল্লায় নিজ বাড়িতে দিরাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী হুমায়রা আক্তার মুন্নীকে ছুরিকাঘাতে হত্যা করে ইয়াহিয়া সরদার। পরে নিহতের মা রাহেলা বেগম বাদী হয়ে ইয়াহিয়া সরদারসহ ৬ জনকে আসামী একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিলেট থেকে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবান বন্ধী দেয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code