দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’, ইউপিডিএফের তিনজন নিহত

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’, ইউপিডিএফের তিনজন নিহত

Manual8 Ad Code

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) গ্রুপের তিন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার দুপুরে গোলাগুলির এ ঘটনা বলে আইএসপিআরের সহকারী পরিচালত রেজাউল করিম শাম্মী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

নিহতরা হলেন- দীঘিনালা ইন্দ্রমণি পাড়ার বাসিন্দা তুঙ্গরাম চামার ছেলে ভুজেন্দ্র চাকমা (৪৫), একই উপজেলার হাসিনসনপুর সুধীর প্রিয় চাকমা ছেলে রুচিল চাকমা (২৫) ও পানছড়ি পুজগাং যুবনাক্সপাড়ার বাসিন্দা ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩২)। 

Manual3 Ad Code

জানা যায়, সোমবার ভোরে নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত টহলদল দায়িত্ব পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন আস্তানা থেকে গুলি চালায়। এ সময় সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনন্দচুগ এলাকায় তিন জন মারা যায়। এর পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

নিহতরা ৩ জনেই উপর ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি গোলাগুলি নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। রবিবার ভোররাতে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে ওই নির্জন এলাকায় তাদের মৃত্যুর খবর পাওয়া যায় বলে জানিয়েন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code