দুই জেলার সড়কে ঝড়ল নারীসহ ৭ জনের প্রাণ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

দুই জেলার সড়কে ঝড়ল নারীসহ ৭ জনের প্রাণ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় অটোতে পিকআপের ধাক্কায় একনারীসহ ৪ জন নিহত হয়েছে। বুধবার (১৯ মে) সকালে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কের শুভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

নিহতরা হলেন- উপজেলার জয়চাদপুর এলাকার গোফরান মিঞার স্ত্রী বিবি হাজেরা, চট্রগ্রাম জেলার মিরসরাই এলাকার মোহাম্মদ এনামের ছেলে আরিফ হোসেন, টাঙ্গাইল জেলার দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম ও অন্যজন অজ্ঞাত। নিহতরা সবাই অটোর যাত্রী ছিলেন। এসময় আরো ১ জন গুরুতর আহত হয়েছেন। আহতকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

 

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, অটোরিকশাটি ছাগলনাইয়া বাজারের জিরো পয়েন্ট থেকে চট্রগ্রামের বারাইয়ারহাট এলাকার করেরহাট যাচ্ছিলো। একপর্যায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ অটোটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যান ও ৪ জন গুরুতর আহত হয়।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানেও দুজন মারা যান। ঘটনায় আহত অপর একজন যাত্রীকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

এদিকে, টাঙ্গাই‌লের মির্জাপু‌রে দাঁড়ি‌য়ে থাকা কাভার্ডভ্যানকে মাই‌ক্রোবা‌স স‌জো‌রে ধাক্কা দেয়ায় দুই ভাইসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌ সময় আ‌হত হ‌য়ে‌ছেন আ‌রো একজন। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের উপ‌জেলার পাকুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

 

নিহতরা হ‌লেন- জয়পুরহাট জেলার আ‌ক্কেলপুর উপ‌জেলার টিয়াড়ি গ্রা‌মের এমদাদুল হ‌কের ছে‌লে গোলাম মন্ডল শা‌মিম, তার ভাই সৌরভ মিয়া ও মাই‌ক্রোবাসের চালক। ত‌বে চাল‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি। আহত হয়েছেন শা‌মি‌মের স্ত্রী মিম আক্তার।

 

মির্জাপুর ফায়ার সা‌র্ভিসের সাবস্টেশ‌ন অ‌ফিসার আহমদ হো‌সেন জানান, ঢাকাগামী এক‌টি মাই‌ক্রোবাস‌ মহাসড়‌কের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে সেখা‌নে দাঁড়ি‌য়ে থাকা কাভার্ডভ্যানকে স‌জো‌রে ধাক্কা দেয়। এ‌তে মাই‌ক্রোবাস‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। এ সময় মাই‌ক্রো‌বাসের চালকসহ দুই ভাই ঘটনাস্থ‌লেই মারা যায়। গুরুতর আহত হন নিহত শা‌মি‌মের স্ত্রী মিম আক্তার। তি‌নি বলেন, মরদেহগু‌লো পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়ে‌ছে। আহতকে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code