সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১
সুরমা মেইল ডেস্ক :
গর্ভজাত দুই কন্যাসন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মা নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২২ ডিসেম্বর) বিকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী গ্রামের শহীদ উল্লাহর সাথে ঈদগাঁও মধ্যম ভোমরিয়া ঘোনা গ্রামের ইমতিয়াজ খানম জিসানের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে জন্ম নেয়। তাদের একজনের বয়স পাঁচ বছর, আরেকজনের দুই বছর। এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে।
বুধবার বিকাল ৫টার দিকে মা ইমতিয়াজ খানম জিসান (২৪) প্রথমে দুই কন্যা জাবিন (৫) ও জেরিনকে (২) হত্যা করেন। পরে তিনি নিজে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা আরও জানান, ঘটনার পরপরই প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আত্মহনন করা গৃহবধূ জিসানের স্বামী শহীদ উল্লাহ একজন লবণ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ব্যবসায়িক কাজে কক্সবাজারের মহেশখালী এলাকায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম।
ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম লেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি