দু’গ্রুপের সংঘর্ষে ‘যুবলীগ’ নেতা নিহত

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

দু’গ্রুপের সংঘর্ষে ‘যুবলীগ’ নেতা নিহত

Manual5 Ad Code

গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মুকুল মিয়া (২৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। নিহত মুকুল মিয়া বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মোজা মিয়ার ছেলে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (০৫ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জলিল মিয়া জানান, সন্ধ্যার দিকে বোনারপাড়া এলাকায় ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম ও যুবলীগ নেতা মুকুল মিয়ার সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে মুকুল মিয়াকে এলোপাথারি কুপিয়ে জখম করলে অসুস্থ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় আহত হয় অন্তত ৩ জন।

তিনি আরও জানান, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code