দুবাই পালিয়ে যাচ্ছেন গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত বাহুবলের বিয়ে পাগলা মঈন!

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

দুবাই পালিয়ে যাচ্ছেন গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত বাহুবলের বিয়ে পাগলা মঈন!

Manual8 Ad Code

বাহুবল উপজেলার ইজ্জতপুর গ্রামের হাফেজ মঈন উদ্দিন দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের চোখ ফাকি দিয়ে অবশেষে বিদেশ পাড়ি দেয়ার চেষ্টা করছে। তিনি ওই গ্রামের মৃত আকরাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে এক বছর পুর্বে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন বিজ্ঞ আদালত। ২/৩ দিনের মধ্যেই দুবাই পালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। যার পাসপোর্ট নং- বিএইচ ০৫৭৯৩২৮। এ ব্যাপারে বাহুবল থানা পুলিশ বিমানবন্দরে রিকুজিশন প্রেরন করেছে।

Manual2 Ad Code

সুত্রে জানা যায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের ইজ্জতপুর গ্রামের মঈন উদ্দিন নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের সাকুয়া গ্রামে মাও: আশরাফ আলীর মেয়ে সাইমা বেগমকে প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। ২০১১ সালে সাইমা বেগমকে দুবাই নিয়ে যান প্রবাসী মঈন উদ্দিন। প্রবাসে থাকাকালীন তাদের ঔরষে ৩টি সন্তানের জন্ম হয়।

Manual5 Ad Code

২০১৬ সালের মাঝামাঝি সময়ে হাফেজ মঈন উদ্দিন স্ত্রী সাইমা বেগমকে প্রলোভন দিয়ে বাচ্চাদেরসহ দেশে নিয়ে আসেন। দেশে এনে সাইমা বেগমের পরিবারকে যৌতুক হিসেবে ২ লাখ টাকা দাবী করেন। না দিলে তাকে তালাক দিয়ে তৃতীয় বিয়ে করবে বলে হুমকী দেয়। কিন্তু সাইমা বেগম যৌতুকের টাকা দিতে অপারকথা জানালে মঈন উদ্দিন তার স্ত্রী সাইমা বেগমকে মারপিট করে বাচ্চাদের রেখে পিত্রালয়ে বিদায় করে দিয়ে ঢাকাতে তৃতীয় বিয়ে করেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে সাইমা বেগম হবিগঞ্জ নারী শিশু দমন ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত নবীগঞ্জ উপজেলা মৎস্য অফিসে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত করে কর্মকর্তা মঈন উদ্দিনের বিরুদ্ধে বাদীর অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন। এই খবর পেয়ে প্রতারক মঈন উদ্দিন দুবাই পাড়ি জমায়। এরই মধ্যে বিজ্ঞ আদালত গত ফেব্রুয়ারির ১৫ তারিখে আসামী মঈন উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

সম্প্রতি মঈন উদ্দিন দেশে আসলে আত্মগোপনে থেকে হামিদ নগর মাদ্রাসা সংলগ্ন স্থানে নতুন বিল্ডিং নির্মাণ কাজ করে যাচ্ছেন। খবর পেয়ে বাদীনি সাইমা বেগম বাহুবল থানার পুলিশকে নিয়ে একাধিক অভিযান পরিচালনা করেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে বাহুবল থানা পুলিশ তাকে আটকানোর জন্য বিমানবন্দরে রিকুয়েজিশন প্রেরণ করেছেন। যার পাসর্পোট নম্বার বিএইচ-০৫৭৯৩২৮।

এদিকে সন্তানদের জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন জননী মা সাইমা বেগম। নির্যাতিত সাইমা বেগম প্রতারক মঈন উদ্দিনকে গ্রেফতারের জন্য বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়েছেন। এলাকাবাসী হাফেজ মঈন উদ্দিনকে প্রতারক, নারী লোভী ও লম্পট বলে দাবী করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code