সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮
সিলেট নগরীর দুর্গাকুমার পাঠশালা সরকারী প্রাথমিক স্কুলে বই বিতরণ উৎসবে হামলার মামলার অভিযোগপত্রে কোনো আসামী সনাক্ত না হওয়ায় সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো গত রোববার (৩১ ডিসেম্বর) মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
এছাড়াও গুরুত্বপূর্ণ এ মামলায় কোনো আসামী সনাক্ত না হওয়ায় কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই ফায়াজ উদ্দিন ফয়েজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সিলেট মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী জানান, সিলেটের দুর্গাকুমার পাঠশালায় বই বিতরণ উৎসবে হামলার মামলায় তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র আদালত অগ্রাহ্য করে উক্ত মামলাটি পিবিআই’কে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ১বছর আগের জনস্বার্থমূলক মামলা হওয়া সত্ত্বেও তদন্ত কর্মমর্তাকে বার বার তাগিদ দেয়ার পর তিনি দীর্ঘ ১বছর পর আইনত কোনো তদন্ত না করেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্ত কর্মকর্তা এসআই ফায়েজ উদ্দিন ফয়েজ গত বছরের ৩০জুন তদন্ত শেষ করলেও ৬মাস পর গত বছরের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিলম্ব হওয়ার কোনো ব্যাখ্যাও তিনি আদালতে দাখিল করেন নাই। এমনকি মামলার এজহারে উল্লেখযোগ্য স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করে শুধুমাত্র পাঠশালা বিদ্যালয়ের দু’জন শিক্ষিকার স্বাক্ষ্য গ্রহণ করেন। বই বিতরণ উৎসবে হামলার মামলায় উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ না করার পাশাপাশি তদন্ত কর্মকর্তা কোনো প্রকার তদন্ত না করে চরম অসাধাচারণ করেন। এমনকি তিনি একজন সরকারী কর্মকর্তা হয়ে সরকারী কর্মসূচিতে যারা আঘাত এবং ব্যাঘাত করেছে সেই সব দুর্বৃত্তদের সনাক্তরণ থেকে বিরত থেকেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি