দুর্ঘটনায় আহত এমপি গোলাম মোস্তফার মৃত্যু

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭

দুর্ঘটনায় আহত এমপি গোলাম মোস্তফার মৃত্যু

Manual3 Ad Code

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া……….রাজিউন)।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এই সংসদ সদস্য।

Manual7 Ad Code

গোলাম মোস্তফার ভাতিজা রিপন মিয়া এনটিভি অনলাইনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে গত ১৮ নভেম্বর টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদসহ চারজন আহত হন। এর পর থেকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

Manual1 Ad Code

রিপন জানান, এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজা সংসদ ভবনে এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চণ্ডিপুরে অনুষ্ঠিত হবে।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরের দিন সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এমপি লিটনের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। এর পর ২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code