দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

 

শনিবার (২০ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি।

 

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

Manual4 Ad Code

 

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, তামিলনাড়ু উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Manual8 Ad Code

 

তিনি বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code