ধর্ষণে শিশু মীম হত্যা মামলায় ৮ জনের ফাঁসি

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

ধর্ষণে শিশু মীম হত্যা মামলায় ৮ জনের ফাঁসি

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামে শিশু মিমকে ধর্ষণ ও হত্যার দায়ে আট আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

 

Manual2 Ad Code

সোমবার (১৪ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ আদেশ দেন। রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিলো সাত আসামি। বাকি একজন পলাতক।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার ‘আয়শা মমতাজ মহল’ নামের একটি বাড়ি থেকে পুলিশ মীমের মরদেহ উদ্ধার করে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পরদিন (২২ জানুয়ারি) রাতে মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

 

ওই বছরের ২৫ জানুয়ারি মামলার পাঁচ আসামি- মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া ওরফে হাসান (১৮) ও মো. সুজন (২০) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 

Manual6 Ad Code

সে সময় পুলিশ জানায়, মায়ের সঙ্গে বিরোধের জের ধরে শিশু ফাতেমা আক্তার মীমকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শিশুটির মায়ের সঙ্গে গ্রেপ্তার হওয়া আসামি বেলাল হোসেন বিজয়ের মায়ের বিরোধ ছিল। তার জেরেই বিজয় অন্যান্য আসামিদের যোগসাজশে তাকে তুলে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code