ধর্ষণ মামলায় বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

ধর্ষণ মামলায় বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান কারাগারে

Manual2 Ad Code

সেলাই মেশিন প্রদানের কথা বলে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে গৃহবধুকে ধর্ষণের মামলায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদের জামিন না মুঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

Manual3 Ad Code

সোমবার (০৫ নভেম্বর) দুপুর ১টায় সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন তার জামিন না মুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চেয়ারম্যান দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেনের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে তার জামিন না মুঞ্জুর করা হয়।

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সরকারী পিপি ড. খায়রুল কবীর রুমেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খালেদা বেগম নামে এক নারী চেয়ারম্যানের অফিসে একটি সেলাই মেশিন নেয়ার জন্য গেলে চেয়ারম্যান তার রেস্টরুমে নিয়ে তাকে শারীরিক নির্যাতন করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

Manual8 Ad Code

ঘটনার দিন বিকেলে ঐ নারী বিশ^ম্ভরপুর থানায় উপস্থিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code