ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধানক্ষেত থেকে আলিফ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

শনিবার (০৯ অক্টোবর) সকালে উপজেলার ভাণ্ডারা গ্রামে পাঁচপীর কবরস্থানের পাশের ধানক্ষেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

 

মৃত আলিফ হোসেন রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

 

Manual2 Ad Code

তবে মৃত আলিফের পিতা শহিদুল ইসলাম ঘটনাটিকে হত্যা দাবি করে বলেন, আমার ছেলে বৃহস্পতিবার সন্ধ্যায় রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। কেউ হয়তো হত্যা করে তাকে ধানক্ষেতে ফেলে রেখেছে।

Manual6 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল জানান, মৃত আলিফ ভবঘুরে ছিলো। সবসময় নেশাকরতো। অতিরিক্ত নেশার কারনেও মৃত্যু হতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code