ধোনির বিপক্ষে রাতে মাঠে নামছে মুস্তাফিজ

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬

ধোনির বিপক্ষে রাতে মাঠে নামছে মুস্তাফিজ

Manual1 Ad Code

download

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ২২তম ম্যাচে মুখোমুখি হবে কাটার মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দারাবাদ এবং মাহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হায়দারাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, স্টার স্পোর্টস -১,৩।

লিগে নিজেদের প্রথম দুই ম্যাচ হারলেও পরের তিন ম্যাচ জিতে দারুণ ফর্মে আছে সানরাইজার্স হায়দারাবাদ । পয়েন্ট টেবিলের চার নম্বরে মুস্তাফিজের দলের অবস্থান।

Manual5 Ad Code

অপরদিকে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে কোনঠাসা ভারতীয় দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে । পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত।

আজকের ম্যাচে পরিবর্তিত কোনো সম্ভাবনা নেই হায়াদারাবাদ দলের। অন্যদিকে পুনে সুপারজায়ান্টসে আসতে পারে দুইটি পরিবর্তন। স্পিনার অঙ্কিত শর্মার পরিবর্তে খেলতে পারেন পারেন পেসার ইশান্ত শর্মা অথবা সৌরভ তিওয়ারি এবং মিচেল মার্শের পরিবর্তে নামতে পারেন অ্যালবি মরকেল।

Manual5 Ad Code

সানরাইজার্স হায়দারাবাদ সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, ময়েসেস হেনরিকস, ইয়ন মরগান, মুস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার, দীপক হুদা, বারিন্দার স্রান, নামান ওঝা, অদিত্য তারে ও বিপুল শর্মা।

Manual1 Ad Code

রাইজিং পুনে সুপারজায়ান্টস সম্ভাব্য একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, অজিঙ্কা রাহানে, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ/অ্যালবি মরকেল, থিসারা পেরেরা, রজত ভাটিয়া, এম অশ্বিন, ইরফান পাঠান, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা/অঙ্কিত শর্মা/সৌরভ তিওয়ারি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code