নগরির মহাজনপট্টিতে দোকান দখল, আহত ১

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

নগরির মহাজনপট্টিতে দোকান দখল, আহত ১

Manual5 Ad Code

file-(5)সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর মহাজনপট্টি এলাকাতে একটি দোকানের দখলকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসয়ম রিয়াদ নামের একজন আহত হয়েছেন। শনিবার (১৮ জুন) দুপুরে মহাজন পট্টির মানিক মিয়া এন্ড সন্স নামের হার্ডওয়ার দোকানে এ ঘটনাটি ঘটে।

পুলিশ দোকানে তালা দিয়ে দু’পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেছে।

Manual5 Ad Code

কোতোয়ালি থানার এস আই অসিত দাস বলেন, মানিক মিয়া এন্ড সন্স এর মালিকানা নিয়ে মানিক মিয়ার ছেলে রিয়াদ মিয়া ও মানিক মিয়ার ভাই আব্দুর রউফ রূপা মিয়ার স্ত্রী রুহেদা খাতুনের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে দোকানে গিয়ে রুহেদা খাতুনের পক্ষের লোকজন রিয়াদকে মারধোর করে। এসময় রিয়াদ আহত হন। রুহেদা খাতুনের লোকজন দোকানের কর্মচারিদের দোকান থেকে বের করে দিয়ে দোকানের দখল নেন।

Manual2 Ad Code

পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে। তারা দোকানটিতে তালা দিয়ে চাবি তাদের কাছে নিয়ে গেছেন। দু’পক্ষকে আগামী দু’দিনের মধ্যে কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code