সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বাহুবলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ‘গণধর্ষণের’ শিকার হয়েছেন এক কিশোরী। এ ঘটনার পর পুলিশ প্রেমিকসহ দুইজনকে প্রেফতার করেছে।
শনিবার (০৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানা পুলিশের ওসি (তদন্ত) আলমগীর কবির।
পুলিশ জানায়, বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের জনৈক ব্যক্তির কিশোরী কন্যার সঙ্গে নবীগঞ্জ উপজেলার ববকান্দি গ্রামের হুদ খাঁর ছেলে জুয়েল খাঁ সঙ্গে ভুল নম্বরে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তাদের মধ্যে মোবাইলে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। গত ৬ অক্টোবর বিকেলে প্রেমিক জুয়েল পানিউমদা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঠায় প্রেমিকার বাড়ির পাশে। এই সিএনজিতে করে ওই কিশোরী পানিউমদা যায়। সেখান থেকে বাসে করে সে সিলেট পৌঁছায়।
সিলেট কদমতলী থেকে প্রেমিক জুয়েল ও তার বন্ধু জুনেদ মিলে সিলেট নগরীর তালতলা আবাসিক হোটেলের একটি রুমে নিয়ে কিশোরীকে রাতভর ধর্ষণ করে।
পরদিন ৭ অক্টোবর সকালে তাকে (কিশোরী) বাসে উঠিয়ে দুপুরে নবীগঞ্জের পানিউমদায় নামিয়ে দিয়ে জুনেদ মিয়া সটকে পড়ে। এরপর জুয়েল মোবাইলে প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে প্রেমিকের প্রতারণা বুঝতে পেরে বিষয়টি স্বজনদের জানায়। কিশোরীর স্বজনরা বিষয়টি বাহুবল মডেল থানা পুলিশকে জানান। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে থানা পুলিশ মামলা গ্রহণ করে।
মামলার প্রেক্ষিতে শুক্রবার (০৮ অক্টোবর) বাহুবল থানার পুলিশ নবীগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রেমিক জুয়েল খাঁ ও তার বন্ধু একই উপজেলার বরগাঁও গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে জুনেদ মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারদের রাতভর জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি শেষে তাদেকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক ও তার বন্ধু ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেছে। তিনি বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা শেষে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
যে সিএনজি দিয়ে ভিকটিমকে আনা হয়েছে সেই সিএজিটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি (তদন্ত)।
Design and developed by ওয়েব হোম বিডি