নতুন করে গ্যাসের সন্ধান মিললো পরিত্যক্ত শাহজিবাজার গ্যাসক্ষেত্রে

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

নতুন করে গ্যাসের সন্ধান মিললো পরিত্যক্ত শাহজিবাজার গ্যাসক্ষেত্রে

Manual6 Ad Code

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হবিগঞ্জের শাহজিবাজার গ্যাসক্ষেত্রে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এটি চালু হলে এখান থেকে দৈনিক ২৫ মিলিয়ন সিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৪ জুলাই) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এ তথ্য জানায়।

Manual1 Ad Code

বাপেক্স-এর পরিচালক (অনুসন্ধান) খন্দকার শাহজাহান জানান, ১৯৬৩ সালে শাহজিবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবারাহ শুরু হয়। কিন্তু ২০১২ সালে এ কূপ থেকে গ্যাসের পরিবর্তে পানি বের হলে এটি বন্ধ করে দেওয়া হয়।

Manual3 Ad Code

পরবর্তীতে নতুন গ্যাসের মজুদ অনুসন্ধান করতে শাহজিবাজার এবং সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত কূপে কাজ শুরুর উদ্যোগ নেয় বাপেক্স।

Manual4 Ad Code

গত দুই মাস আগে শাহজিবাজার গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপে কাজ শুরু হলে মঙ্গলবার দুপুরে বাপেক্স নিশ্চিত হয়, এ কূপে গ্যাস রয়েছে। প্রাথমিকভাবে ২৭৫ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করছি। এটি সচল হলে এখান থেকে দৈনিক ২৫ মিলিয়ন সিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

বাপেক্সে কর্মকর্তা বলেন, এই মুহূর্ত থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব। তবে আগের সঞ্চালন লাইনটি যথাযথ রয়েছে কি-না, তা পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সঞ্চালন লাইন ঠিক থাকলে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code