নবীগঞ্জে অতিথি পাখি শিকারের অপরাধে ৫ জনের কারাদণ্ড

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

নবীগঞ্জে অতিথি পাখি শিকারের অপরাধে ৫ জনের কারাদণ্ড

Manual7 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অতিথি পাখি শিকারের অপরাধে পাঁচ শিকারীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান তাদেরকে এ দণ্ডাদেশ প্রদান করেন।

Manual8 Ad Code

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপারসহ র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার দেবপাড়া বাজার (ঢাকা-সিলেট মহাসড়কের পাশে) থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- উপজেলার বুড়িনাও গ্রামের আনোয়ার মিয়ার ছেলে আয়াত মিয়া, উত্তর দেবপাড়া গ্রামের আব্দুল মালিকের ছেলে নূর উদ্দিন, পূর্ব দেবপাড়া গ্রামের আছিম উল্লার ছেলে দেলোয়ার হোসেন, সামছু মিয়ার ছেলে রিফাত আহমেদ ও মোস্তফা মিয়ার ছেলে ছায়েদ মিয়া।

Manual6 Ad Code

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। শিকারীদের কাছ থেকে বক, বালি হাঁস, ওয়াকাসহ বিভিন্ন ধরণের বিপুল পরিমাণ অতিথি পাখি উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান জানান, অতিথি পাখি শিকারীদেরকে চার মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং উপজেলা পরিষদ পুকুর পাড় থেকে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code