নবীগঞ্জে গণফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

নবীগঞ্জে গণফোরামের নতুন কমিটি গঠন

Manual8 Ad Code

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা গণফোরামের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ উপজেলা গণফোরামের যুগ্ম আহবায়ক মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুরাদ আহমদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা গণফোরামের আহবায়ক এড. আনছার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসিব চৌধুরী, গণফোরাম হবিগঞ্জ জেলা এড. শ্যামল কান্তি দাস, সিলেট মহানগর গণফোরাম এর সদস্য সচিব আশরাফ হোসেন, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, বিশ্বনাথ উপজেলা গণফোরাম এর আহবায়ক মোঃ তরিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক মতিউর রহমান। সভায় বক্তব্য রাখেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন গণফোরাম আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব জিয়াউর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক কাজল মিয়া, দীঘলবাক ইউনিয়ন গণফোরামের আহবায়ক মোঃ ফজলুল করিম ও সদস্য সচিব রুহুল আমীন ইমরান, পশ্চিম বড়ভাকৈর ইউনিয়ন গণফোরাম এর আহবায়ক রুকুম আলী, করগাঁও ইউনিয়ন গণফোরাম এর আহবায়ক সিফতুর রহমান ও মুতাব্বির চৌধুরী, বাউসা ইউনিয়ন গণফোরাম এর আহবায়ক আব্দুল আজিজ মাষ্টার,পানিউমদা ইউনিয়ন গণফোরাম এর যুগ্ম আহবায়ক রুহুল আমিন, দেবপাড়া ইউনিয়ন গণফোরাম এর যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন, রিপন আহম্মেদ, রুবেল মিয়া ও ইমরান সাদি,নবীগঞ্জ সদর ইউনিয়ন গণফোরাম এর যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ, ইনাতগঞ্জ ইউনিয়ন গণফোরাম নেতা আব্দুল হক প্রমুখ।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সভায় বক্তাগণ গণফোরাম থেকে দলত্যাগী নেতা ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সভায় মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বিলুপ্ত করে নবীগঞ্জ উপজেলার নয়া আহবায়ক কমিটি ঘোষণা করেন গণফোরাম হবিগঞ্জ জেলা সভাপতি এড. শ্যামল কান্তি দাস।

 

প্রধান অতিথির বক্তব্যে এড. আনছার খান বলেন, নবগঠিত উপজেলা গণফোরাম এর আহবায়ক কমিটির নেতৃত্বে আগামী ৩ মাসের মধ্যে উপজেলার ১৩ টি ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলন এর মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার আহবান জানান। সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন গণফোরাম নেতা হাফিজ সাইফুর রহমান।

Manual3 Ad Code

 

অনুষ্ঠিত প্রতিনিধি সভায় নবগঠিত উপজেলা গণফোরামের কমিটিতে মাওলানা মুশাহিদ আলীকে আহবায়ক, মুরাদ আহমদকে সদস্য সচিব ও নজরুল ইসলাম চৌধুরী, মোঃ ফজলুল করিম, মোঃ ওবায়দুর রহমান, জিয়াউর রহমান চৌধুরীকে যুগ্ম আহবায়ক এবং রুহুল আমিন ইমরান,মোঃ রুকুম আলী ও জাকির হোসেনকে যুগ্ম সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা গণফোরাম এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code