নবীগঞ্জে তারাবির নামাজে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে মুসল্লি নিহত

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

নবীগঞ্জে তারাবির নামাজে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে মুসল্লি নিহত

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদে তারাবি নামাজে কথা কাটাকাটির জেরে ছুরিঘাতে আব্দুল কাইয়ুম নামে পঞ্চাশোর্ধ এক মুসল্লি নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৮ মার্চ) রাত ১০টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিনপাড়া গ্রামে ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

 

ছুরিকাঘাতে নিহত আব্দুল কাইয়ুম (৫৫) ওই গ্রামের মজুদ উল্লাহ পুত্র।

 

Manual4 Ad Code

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে- নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিনপাড়া জামে মসজিদে তারাবি নামাজে কথা কাটাকাটি হয় একই গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও কাজী সুন্দর আলীর পুত্র কাজী মুজাহিদ আলীর (৩৫)। এর জেরধরে বাড়ি ফেরার পথে আব্দুল কাইয়ূমকে কাজী মুজাহিদ আলী ছুরিকাঘাত করেন।

 

এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে ১২টার সময় মৃত্যু বরণ করেন। এ ঘটনাটি নিয়ে এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, দুইজনের মধ্যে ঈদের জামাত সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

Manual1 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ থানায় নিয়ে আসা হলে সুরতহাল করে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code