নবীগঞ্জে দুই ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১

নবীগঞ্জে দুই ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার নবীগঞ্জে দুই ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন সিলেট বিএসটিআই’র পরিদর্শক মো. পারভেজ মিয়াসহ ইনাতগঞ্জ ফাড়ির পুলিশের একটি টিম।

 

সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন এর কসবা (চরগাঁও) এলাকায় বিএসটিআইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘হাফিজ ব্রিক্স ও হিরো ব্রিক্স’ নামে ২ টি ইটভাটাকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code