নবীগঞ্জে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

নবীগঞ্জে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (৫৫) এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

 

Manual8 Ad Code

বুধবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁওস্থ গালিবনুর ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষনিক হতাহতের পরিচয় জানাযায়নি।

 

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে সিলেট থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১৪-১৪৭৮) ও ঢাকা থেকে সিলেটগামী ফুলকলি ফুড প্রোডাক্টসের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম ১১-৫৭২৯) উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গালিবনুর ফিলিং স্টেশনের নিকটে পৌঁছামাত্রই দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলে ফুলকলি ফুড প্রোডাক্ট কাভার্ডভ্যান চালক নিহত হয়। ঘটনায় আহত হন উভয় কাভার্ডভ্যানের আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় প্রায় একঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

 

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও যানচলাচল স্বাভাবিক করে।

Manual7 Ad Code

 

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেন।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code