নবীগঞ্জে দু’দলের সংঘর্ষে আহত ৪০, আটক ২

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

নবীগঞ্জে দু’দলের সংঘর্ষে আহত ৪০, আটক ২

Manual1 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত চল্লিশজন লোক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর অবস্থায় ১৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ও পুলিশ সুত্রে জানা যায়, উল্লেখিত গ্রামের রত্নদীপ দাশ রাজু ও শৈলেন চন্দ্র দাশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিকবার উভয়পক্ষের লোকজনের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। উক্ত সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন।

Manual1 Ad Code

সংঘর্ষে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের নেতৃত্বদানকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ ও ছাত্রলীগ নেতা শিক্ষানুবীশ আইনজীবি রত্নদীপ দাশ রাজুকে আটক করে থানায় নিয়ে আসেন।

আহতরা হলেন- নিশী দাশ (৬৫), অনুময় দাশ (৩০), অনন্ত দাশ (৩২), বিধান দাশ (৫২), জুয়েল দাশ (২৫), কৃপাসিন্ধু দাম (৪৫), আসীম দাশ (২৩), অসীম চন্দ্র (৩৪), ফুলবাসী দাশ (৫৫), রামু দাশ (২৮), উৎফল দাশ (৫০), রতিন্দ্র দাশ (২৮), মল্লিকা দাশ (৩০), সবিনয় দাশ (৩৫), কুলন্ড দাশ (৭০), অনিক দাশ (১৬), মধু দাশ (৪৫), দিনবন্ধু দাশ (৩৯), অপু দাশ (৩৫), সুমন দাশ (২৮), নারায়ন দাশ (৩২), বিটু দাশ (২৮)। এরমধ্যে নিশী দাশ, অনুময় দাশ, অনন্ত দাশ, বিধান দাশ, জুয়েল দাশ, কৃপাসিন্ধু দাশ, সুধিন দাশ, অশিষ দাশ, অসিম দাশ, অসীম চন্দ্র দাশ, রামু দাশ, উৎফল দাশ, সুমন দাশ, নারায়নদাশ, সুৃবিনয় দাশকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

এব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ থানার এসআই সামসুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি এবং দুপক্ষের নেতৃত্বে থাকা দুজন কে আটক করেছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code