নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২১

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দিলবার হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

Manual3 Ad Code

 

রোববার (২৩ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার কালাভরপুর গ্রামে এ সংর্ষের ঘটনা ঘটে। নিহত দিলবার হোসেন ওই গ্রামের আব্দুস শহিদের পুত্র।

 

স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে স্থানীয় ফুটবল খেলার মাঠে একই গ্রামের শাকিল ও নবেল নামে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৫ জন লোককে আশঙ্কাজনক বস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

আহতরা হলেন- রিপন মিয়া (৩০), আব্দুল বাছিত (৪০), আব্দুল মমিন (৩০), সুমন মিয়া (২২), জাকির হোসেন (২৭), কালাম মিয়া (৪৫)। অপর আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবীগঞ্জ থানা পুলিশের একটি দল। পরে সংঘর্ষে নিহত দিলবার হোসেনের সুরতহাল রিপোর্ট তৈরী করে পুলিশ।

 

Manual3 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code