নবীগঞ্জে দ্বিতীয় স্ত্রীর ঘরের পাশে স্বামীর ঝুলন্ত লাশ

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

নবীগঞ্জে দ্বিতীয় স্ত্রীর ঘরের পাশে স্বামীর ঝুলন্ত লাশ

Manual4 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে শ্বশুরবাড়ির পাশের বাগানে আব্দুল সামাদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সারং বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল সামাদ কালাভরপুর গ্রামের আকলাছ মিয়ার ছেলে। তিনি দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে নিয়ে চট্টগ্রামে থাকতেন।

Manual3 Ad Code

 

পুলিশ জানায়, সম্প্রতি বাবার বাড়িতে চলে এসে আব্দুল সামাদের বিরুদ্ধে মামলা করেন দ্বিতীয় স্ত্রী সালমা। এরপর সোমবার কাউকে কিছু না জানিয়ে চট্টগ্রাম থেকে শ্বশুরবাড়িতে চলে আসেন আব্দুল সামাদ। তবে এলাকার কারো সঙ্গে তার দেখা হয়নি। মঙ্গলবার ভোরে দ্বিতীয় স্ত্রীর ঘরের পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখেন প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

 

Manual1 Ad Code

তদন্ত কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই শাহিনুর রহমান বলেন, আব্দুল সামাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code