নবীগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

নবীগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Manual7 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে মানসিক জুবেদ মিয়া (২৬) নামে এক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

রোববার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কুশিয়ারা নদীর জালালপুর নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

জুবেদ মিয়া দীঘলবাঁক ইউনিয়নের দীঘলবাঁক গ্রামের মৃত লাল মিয়ার পুত্র। জুবেদ মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

জানা যায়, গত ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জুবেদ মিয়া। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরে কুশিয়ারা নদীর জালালপুর গ্রামের স্থানীয় লোকজন নদীর পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। সে-সময় স্থানীয় লোকজন জুবেদের পরিবারকে খবর দিলে তার আত্মীয়স্বজন লাশ সনাক্ত করেন। পরে কোনো অভিযোগ না থাকায় জুবেদের আত্মীয় স্বজন তাঁর লাশ উদ্ধার করেন।

Manual8 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, জুবেদ মিয়া নামের যুবক কিছুদিন ধরে নিখোঁজ ছিল, তিনি মানুসিক ভারসাম্যহীন। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় নদী থেকে তার আত্মীয়স্বজন জুবেদের লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code