নবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, প্রেমিকসহ আটক ৩

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

নবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, প্রেমিকসহ আটক ৩

Manual1 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দেড় মাস পর সুজনা বেগম (১৯) নামে এক প্রবাসির স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে সাবেক প্রেমিক শাহিন মিয়াসহ ৩ জনকে আটক করেছে।

Manual6 Ad Code

নিহত সুজনা নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামের তোলাফর উল্লার মেয়ে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় সুজানা তার খালারবাড়ি সৈয়দপুরে যাওয়ার সময় নিখোজ হয়। এর ঘটনার পর তার পিতা তোলাফর উল্লা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।

Manual2 Ad Code

এদিকে, শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামের ইলিমপুর হাওরে স্থানীয় লোকজন একটি কংকালের কিছু হাড় ও কাপড় দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ বাহুবল সার্কেল সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে কংকাল ও কাপড়-চোপড় উদ্ধার করে। থানায় সুজনার পিতা তোলাফর উল্লার কন্যার কাপড়-চোপড় দেখে তার কন্যার লাশ সনাক্ত করেন।

এ ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে কইখাই গ্রামের আব্দুল মতিনের ছেলে সাবেক প্রেমিক শাহিন মিয়াসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

Manual8 Ad Code

নিহত সুজনার ভাই শাহিনুর রহমান জানান, তার বোন সুজনার সাথে কইখাই গ্রামের আব্দুল মতিন এর পুত্র শাহিন মিয়া প্রেমের সম্পর্ক ছিলো। পরবর্তীতে সুজনাকে পাশ্ববর্তী মোস্তফাপুর গ্রামের জয় হোসেনের সাথে বিয়ে দেন। বিয়ের কিছু দিন পর জয় হোসেন সৌদি আরব চলে যান। এরপর থেকে প্রেমিক শাহিন তাকে নানা ভাবে উত্যক্ত করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code