নবীগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু, কিশোর আহত

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২১

নবীগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু, কিশোর আহত

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে গরু চরাতে গিয়ে হাওরে বজ্রপাতে নাসির মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৩ টায় বজ্রপাতের ঘটনাটি ঘটে।

 

Manual8 Ad Code

এসময় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে নাসির মিয়া (১১) ঘটনাস্থলেই মারা এবং সাথে থাকা তার খালাত ভাই মঞ্জু মিয়ার ছেলে ফয়সল মিয়া (১৪) আহত হয়।

 

নিহতের বাবা ইসমাঈল মিয়া জানান, নাসির ও তার খালাত ভাই ফয়সল ছোট আলীপুর গ্রামের হাওরে গরু চরাতে গিয়েছিল। পাশের বাড়ির এক ব্যক্তি তার গরু হাওর থেকে বাড়িতে আনতে গেলে দেখতে পান আহত যুবক চিৎকার করছে। সাথে সাথে তিনি ইসমাঈল মিয়াকে খবর দিলে তারা দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসির মিয়াকে মৃত্যু বলে জানান। সাথে থাকা অপর শিশু ফয়সলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু আহত ফয়সলের পিতা মঞ্জু মিয়ার সামর্থ্য না থাকায় ছেলেকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

এদিকে নবীগঞ্জ থানা পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরী করেছে। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এসআই স্বপন চন্দ্র সরকার।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code