নবীগঞ্জে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

নবীগঞ্জে বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

Manual4 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ-শেরপুর সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী ২য় শ্রেণীর পড়ুয়া তন্ময় বৈষ্য (১০) নামের এক শিশু নিহত হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (৩০ মার্চ) সকালে নবীগঞ্জ-শেরপুর সড়কের বাজখাশারা গেইট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

তন্ময় বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের সুমিত বৈষ্যও এর পুত্র। তিনি বাংলবাজার মাষ্টার ব্রিক ফিল্ডে ম্যানাজার হিসাবে কর্মরত। সে বাংলাবাজার বাসা বাড়া নিয়ে বসবাস করতো।

দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস চালক ও হেলপার পালিয়ে যায়।

জানা যায়, শনিবার সকালে নবীগঞ্জ থেকে সেরপুর যাওয়ার পথে ও যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা আউশকান্দি যাওয়ার সময় বাসটি অভারটেক করার সময় সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে সিএনজির যাত্রী সোনার বাংলা মডেল স্কুলের ২য় শ্রেণীর ছাত্র তন্ময় বৈষ্য দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Manual7 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code