নবীগঞ্জে ভারতের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

নবীগঞ্জে ভারতের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন ভারতীয় হাইকমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।

 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন তিনি।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

এ সময় তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, বন্ধুত্বের। এই বন্ধন অটুট থাকবে চিরদিন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বেরও ৫০ বছর পূর্তি। এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের প্রত্যেক্ষে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের পক্ষ থেকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স  উপহার দিতে পেরে আমি সত্যিই আনন্দিত।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন সভাপতিত্বে ও রুবেল মিয়ার পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজী মোহাম্মদ শাহওনেয়াজ মিলাদ।

 

এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোসাহিদ আমাদ চৌধুরী, হবিগঞ্জ সিভিল সার্জন ডা. নূরল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) গিসায় উদ্দিন আহমদ, উপজেলা আওয়মী লীগ সাংগঠনিক মোস্তাক আহমদ মিলু,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আব্দুস সামাদ, নবীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. ডালিম আহমদ, করগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নিমের্লন্দু দাশ রানা। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপজেলা স্বাস্থ্যকর্মী প্রমুখ।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

এমপি মিলাদ বলেন, অসংখ্য ধন্যবাদ জানাই ভারত হাইকমিশনারকে। লাইফ সাপোর্টে অ্যাম্বুলেন্সটি নবীগঞ্জ সর্বস্তরের জনগণের ব্যবহার করবে। হবিগঞ্জ-১ সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহওনেয়াজ মিলাদ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন।

 

পরে সোমবার বিকেলে ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল নবীগঞ্জ জিউর আখড়া পরিদর্শন করেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code