নবীগঞ্জে ভুয়া ডিবি গ্রেপ্তার, খেলনা পিস্তল-ইউনিফর্ম উদ্ধার

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২১

নবীগঞ্জে ভুয়া ডিবি গ্রেপ্তার, খেলনা পিস্তল-ইউনিফর্ম উদ্ধার

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার নবীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আমীর হামজা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি খেলনা পিস্তল, পুলিশের ইউনিফর্ম ও বেল্টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

শনিবার (১৭ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে নবীগঞ্জ পৌর শহরের খালেক মঞ্জিল জীম সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

গ্রেফতারকৃত আমীর হামজা সুনামগঞ্জের দিরাই থানার তেতুয়া গ্রামের জহুর আলীর ছেলে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, বেশ কিছুদিন ধরে আমীর হামজা নিজেকে পুলিশ, ডিবি পুলিশ, সিআইডি পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছিল। খেলনা পিস্তল দেখিয়ে মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে নিজের স্বার্থ হাসিল করত সে। একাধিক অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code