নবীগঞ্জে মাছের সাথে এ কেমন শত্রুতা!

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

নবীগঞ্জে মাছের সাথে এ কেমন শত্রুতা!

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে চাষ করা মাছের ফিশারীতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে বিষক্রিয়ায় মারা গেছে প্রায় ১১ লাখ টাকার মাছ। এতে করে এক মাছ চাষি একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের কৃষক সজলু মিয়ার চাষ করা মাছের ফিশারীতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত ওই ফিশারীতে বিষ ফেলে যায়। এতে করে এই মাছের ফিশারীর সকল মাছ মরে পানিতে ভাসতে থাকে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে গ্রামের লোকজন ফিশারীতে ভাসমান ছোট পোনা মাছগুলো মরা দেখতে পান।

Manual1 Ad Code

 

এদিকে, ফিশারীতে বিষ ফেলে মাছ নিধনের ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

Manual7 Ad Code

এ ব্যাপারে দিন মজুর কৃষক সজলু মিয়া বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেলাম। মানুষের কাছ থেকে ধার ও পরিশ্রমের টাকা খরচ করে অনেক কষ্ট করে ১১ লাখ টাকার ব্যবস্থায় দু’জন পার্টনার হয়ে ফিশারী ব্যবসা শুরু করেছিলাম। জানতাম না শুরুতেই জীবনের এত বড় ধাক্কা হবে। আমার সব শেষ হয়ে গেছে।’

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

তিনি আরো বলেন, ‘আমার পার্টনারের সাথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ কাজটি করেছে। আমি নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তদন্ত সাপেক্ষ আমি সুষ্ঠু বিচার চাই।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code