নবীগঞ্জে মোট আক্রান্ত ৪৯

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

নবীগঞ্জে মোট আক্রান্ত ৪৯

Manual7 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মেডিকেল অফিসার, ইঞ্জিনিয়ার,ব্যাংক কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মচারী সহ ১০ জনের করোনা সনাক্ত হয়েছে।এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর ২ টায় আসা রিপোর্টে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেন।

Manual5 Ad Code

নতুন ১০ জন করোনা আক্রান্ত রোগী হলেন নবীগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক কর্মকর্তা সুমিত বনিক(৩০) ও ইমরান আহমেদ(৩২), বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিনিয়ার প্রিন্স মাহমুদ রঞ্জু(৩৪),মাসুদ রানা(৩২),খুরশেদ আলম ভূইঁয়া(৫৬) ও নাজিরুল হক(৫২)উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ জাহাঙ্গীর মিয়া(৩৮)।

এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৮০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৫০০টি। আজ নতুন ৯ জন ও আগের ১ জন সহ সর্বমোট ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২০০ টি রিপোর্ট নেগেটিভ। আগের ০১ জন সহ আক্রান্ত ০৯ জনকে নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে।আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ২৮ জন সুস্থ হয়ে ওঠেছেন, তাদের মধ্যে ২০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

Manual6 Ad Code

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন,গত তিনদিনে প্রায় ০৫ জন উপজেলা পরিষদের কর্মচারী করোনা শনাক্ত হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার আহবান জানান।

Manual4 Ad Code

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code