নবীগঞ্জে ‘রোহিঙ্গাদের নামে চাঁদা তোলা যাবে না’

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৭

নবীগঞ্জে ‘রোহিঙ্গাদের নামে চাঁদা তোলা যাবে না’

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।

Manual3 Ad Code

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস, এম আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবু উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যানবৃন্দের মধ্যে ইজাজুর রহমান, ইমদাদুর রহমান মুকুল, এড.জাবিদ আলী, আশিক মিয়া, ছাইমুদ্দিন, আবু সিদ্দিক, বজলুর রশিদ, সত্যজিত দাশ, জাবেদুল আলম চৌধুরী সাজু, প্যানেল চেয়ারম্যান ছাদিক মিয়া, সাইদুর রহমান, ফারছু মিয়া, উপজেলা জাপা আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের,শ্রমিক নেতা ইয়াওর মিয়া, ভারপ্রাপ্ত টিএইচও ইফতেখার হোসেন, নির্বাচন অফিসার আশরাফ উদ্দিন, আনসার বিডিপি অফিসার আব্দুল আউয়াল, পল্লী বিদ্যূত ডিজিএম আব্দুল বারী প্রমূখ।

Manual4 Ad Code

সভায় নবীগঞ্জ উপজেলা সদরে যানজট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করার ঘোষনা দেয়া হয়। নবীগঞ্জ শহর সহ বিভিন্ন স্থানে মাদকের উৎপাত বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়। রাতে নবীগঞ্জ শহরে অনেক এলাকা মাদকসেবীদের দখলে থাকে বলে জানানো হয়।আউশকান্দি ইউপির ভূমিহীন রহিমা মেম্বারের জমি আগামী এক সপ্তাহের মধ্যে দখল বুঝিয়ে দেয়ার সিন্ধান্ত হয়। বিভিন্ন পূজামন্ডপে যথাযত নিরাপত্তা ব্যবস্থা করার আহবান জানানো হয়।

Manual6 Ad Code

সভায় সভাপতি  নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার জানান রোহিঙ্গাদের সাহায্যের নামে কোন ব্যক্তি বা সংগঠন তহবিল সংগ্রহ করা যাবে না। সরকারের উচ্চ মহলের নির্দেশ রয়েছে রোহিঙ্গার নামে কোন চাঁদা তোলা যাবে না।কেউ সাহায্য করতে হলে সরাসরি প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অথবা কক্সবাজার জেলা প্রশাসকের কাছে সরাসরি সাহায্য প্রদান করতে পারবেন। অন্যতায় চাঁদা গ্রহন কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

এছাড়া শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাতে প্রতিটি মন্ডপে ও বিভিন্ন সড়কে পুলিশ টহল জোরদার, নাশকতারোধে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code