সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি চাপায় মুতলিব উল্লা (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মুতলিব উল্লা উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ বাজার থেকে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধ মুতলিব উল্লা। স্থানীয় ইছবপুর গ্রামের নিকট আসা মাত্রই অপর দিক থেকে আসা একটি বেপরোয়া সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
মুতলিব উল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আজিম উদ্দিন।
Design and developed by ওয়েব হোম বিডি